• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে তামাক দ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে তামাক দ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক কর্মশালা রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য অধিপ্তরের লাইফস্টাইল,হেলথ এডুকেশন প্রমোশন, স্বাস্থ্য ব্যুরোর আয়োজনে কর্মশালাটি বাস্তবায়ন করেন জামালপুর সিভিল সার্জনের কার্যালয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা.প্রণয় কান্তি দাস।
এসময় মূল বক্তব্য উপস্থাপনা বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা, জেলা স্যানিটারী পরিদর্শক অমেনশ্বর রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, স্যানিটারী পরিদর্শক মোস্তফা কামাল টিটন, বকশীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, ইমাম প্রতিনিধি মওলানা আ: রাজ্জাক, ইউপি সদস্য শামীম মিয়া, পল্লী চিকিৎসক আবু সাইদ সহ সাংবাদিক, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
তামাক দ্রব্যের ব্যবহার কমিয়ে আনা , তামাক সেবন নিয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা, তামাক সেবনের কুফল ও ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category