• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে নূর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকের ভবন ও কার্যক্রম উদ্বোধন

দিনকাল বিডি / ২৪৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে নূর ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এর নিজস্ব ভবন উদ্বোধন ও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় পৌর শহরের সীমারপাড় এলাকায় অবস্থিত নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নূর ডায়াগনস্টিক ও ক্লিনিকের কর্ণধার ডা. এমআর করিম রেজা।
ইসলামী ব্যাংক লি: এর বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন ফুয়াদের সঞ্চালনায় নূর ডায়াগনস্টিক ও ক্লিনিক পরিবারের সদস্য ক্বারী মোহাম্মদ ইদ্রিছ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফরিং, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম প্রমুখ।
ক্লিনিকের কর্ণধার ডা. এমআর করিম রেজা জানান, অত্যাধনিক প্রযুক্তির মাধ্যমে রোগ নির্ণয় ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি এবং স্বল্প খরচে ভাল সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নতুন আঙ্গিকে এই ডায়াগনস্টিক ও ক্লিনিক উদ্বোধন করা হয়েছে।
যারা অর্থের অভাবে জেলা , বিভাগ বা রাজধানীর হাসপাতাল গুলোতে যেতে পারেন না তাদেরকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category