• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, ভুট্টা, গম, চিনা বাদাম, মুগর , মুসর ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৩০ জন কৃষকের মাঝ সরিষা বীজ ও সার বিতরণের মাধ্যমে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন , বকশীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী, স্থানীয় এমপির প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা, উপজেলা স্বেচ্ছাবেক লীগের আহŸায়ক আগা সাইয়ুম সহ সদর ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু জানান, বকশীগঞ্জ উপজেলার ৫ হাজার ৪০০ কৃষককে সরিষা চাষে প্রণোদনা দেওয়া হবে।
প্রত্যেক কৃষককে বিনামূল্যে ১০ কেজি ডিএপি সার , ১০ কেজি এমওপি সার ও ১ কেজি করে সরিষা বীজ বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category