• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

দিনকাল বিডি / ২২২ Time View
প্রকাশঃ সোমবার, ১০ অক্টোবর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে “সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভাল থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার”প্রতিপাদ্য নিয়ে ১০ অক্টোবর সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় দিবসটি উপলক্ষে দুপুর ১২ টায় একটি র‌্যালি বের করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় বক্তৃতা করেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডা. রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী , উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, উপজেলা তাঁতী লীগের সভাপতি রাকিবিল্লাহ রাকিব।

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সব ধরণের দুশ্চিন্তা দূর করা, শরীরে যতœ নেওয়া, স্বাস্থ্য বিধি মেনে চলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category