• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন

দিনকাল বিডি / ১৭০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সদ্য প্রতিষ্ঠিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় পৌর শহরের মালিবাগ এলাকায় প্রতিষ্ঠিত ওই কলেজের কার্যক্রম নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করা হয়। এছাড়াও জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, শিক্ষক দেলোয়ার হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ , কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবুল কালাম আজাদ রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং মান সম্মত ও সুন্দর পরিবেশে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করায় প্রতিষ্ঠাতা রবিউল ইসলামকে ধন্যবাদ জানান। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি জেলার গন্ডি পেরিয়ে সারাদেশে এর সুনাম ছড়িয়ে পড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আবুল কালাম আজাদ এমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category