• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বকশীগঞ্জে সশস্ত্র বাহিনী দিবস পালিত

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ সোমবার, ২১ নভেম্বর, ২০২২

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস সোমবার দুপুরে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অবসরপ্রাপ্ত সশ্রস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ এর উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অবসরপ্রাপ্ত সশ্রস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ এর উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব:) জহুরুল হক জয়নাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এলএস (অব:) মো.আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব:) কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, নৌ বাহিনীর অবসর প্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব:) মো. জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব:) সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ এলএস (অব:) আবু বক্কর সিদ্দিকি সহ অসকসের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে দিবসটি উপলক্ষে মহান মুক্তিযদ্ধে সশস্ত্র বাহিনীর সকল শহীদ সদস্যের রূহের মাগফিরাত কামনা মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category