• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে আদমদীঘিতে ঔষধ প্রদান

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও স্বাস্থ্য সেবা প্রচারনা সপ্তাহ উপলক্ষ্যে বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র আয়োজিত উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (২২ মার্চ) বেলা ১০ টা থেকে ৩টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ স্বাস্থ্য সেবার কার্যক্রম চলে।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও প;প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বি ও ডা: মাহবুবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে বিশেষ ক্যাম্পিংয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে তাদের সুচিকিৎসা ও ঔষধ প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা কাবিল উদ্দীন, তহির উদ্দীন, আলিমউদ্দিন, লোকমান সাখিদার ও কিনা প্রামানিক জানায়, তারা শারীরিক বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাঝে মধ্যেই এ ভাবে স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ প্রদান অব্যাহত রাখার আহবান জানান। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও প;প: কর্মকর্তা ডা: ফজলে রাব্বি জানান, সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের প্রয়োজনীয় ঔষধ দেয়া হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category