• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
“অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ ) সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থা বড়াইগ্রাম এর উদ্যোগে আয়োজিত র‍্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী, উপজেলা পেশাজীবী নারী সদস্য বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ মাহফুজা পারভীন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক আতিকুর রহমান, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সরল মূর্মু, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ অহিদুল হক, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী উদ্যোক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category