• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়াইগ্রামে গাছে বেঁধে নারীকে নির্যাতনেরমাললা শিবির নেতা ও ভাইয়ের বিরুদ্ধে

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ জুন, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুতের খুটির সাথে বেঁধে রেখে
নারীকে নির্যাতন করে তালাক নামায় সাক্ষর নেওয়া অভিযোগে
শিবিরের সভাপতি ও তার ভাইয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছেন
ভুক্তভোগী এক নারী। বুধবার দুপুরে ওই নারী বাদি হয়ে
বড়াইগ্রাম থানায় মামলাটি করেন।
মামলায় অভিযুক্তরা হলেন উপজেলার চড়ইকুল গ্রামের কাজিম
উদ্দিনের ছেলে হাসানুর রহমান হাসান (৩২)ও বড়াইগ্রাম সদর
ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ হারুন খান (২১)।
মামলা সুত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী গাজীপুরের টঙ্গী
এলাকায় পোশাক কারখানায় চাকুরীর সুবাদে পরিচয় হয়
উপজেলার চড়ইকুল গ্রামের হাসানুর রহমান হাসান নামের এক
যুবকের সাথে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে
গত ফ্রেবুয়ারী মাসের ৪ তারিখে ইসলামী শরিয়াত মোতাবেক
দুই লক্ষ টাকা মোহরানায় বিয়ের হয় তাদের মধ্যে। একটি বাসা
ভারায় সংসার করতে থাকার কিছুদিন পর সেখান থেকে বাড়িতে
চলে আসে হাসানুর রহমান হাসান। গত ঈদের পরের দিন (৬ই
জুন) স্ত্রী দাবী নিয়ে হাসানুর রহমান হাসানের বাড়িতে
আসে ওই নারী। তখন হাসানুর রহমান হাসান ও তার ছোট ভাই
হারুন খান মারপিট ও শ্লীলতাহানী করে। স্থানীয়রা এগিয়ে
এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামায়েত ইসলামীর কয়েজন
নেতা এসে ওই নারীকে হাসানুর রহমানের বাড়িতে রেখে আসে।
পরে শনিবার বিকেলে (১৪ই জুন) বাড়ির সামনে বৈদ্যুতিক
পুলে সহিত রশি দিয়ে বেঁধে রেখে শারীরিক ও মানসিক ভাবে
নির্যাতন করে তালাক নামায় সাক্ষর নেয়। পরে জোড় করে বাস
যোগে গাজীপুর পাঠিয়ে দেয়। গাজীপুরে আহসান উল্লাহ

মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বড়াইগ্রাম
থানায় এসে মামলা করেন।
হাসানুর রহমান হাসান বলেন, ওই নারীর চরিত্রে সমস্যা। আমাকে
জোড় করে বিয়ে করেছিল। এখন আবার নতুন করে আমাকে
ফাসানোর চেষ্টা করছে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন,
ভুক্তভোগী ওই নারী মামলা করেছেন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category