• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়াইগ্রামে ধর্মান্তরিত সাবালিকা বিয়ে করায় বিপাকে মুসলিম ছেলের পরিবার

দিনকাল বিডি ২৪ / ৯১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে হিন্দু থেকে ধর্মান্তরিত সাবালিকা মেয়েকে বিয়ে করায় বিপাকে পড়েছে এক মুসলিম ছেলের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘরিয়া গ্রামের মোঃ আশিকুর রহমান এর পরিবারের সাথে। সে ওই এলাকার মোঃ আজিজুর রহমান এর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি আশিকুর রহমান পার্শ্ববর্তী লালপুর উপজেলার ধুপইল গ্রামের নীরেন্দ্রনাথ দাস এর সাবালিকা কন্যা পূর্ণতা রানী দাস ধর্মান্তরিত নাম মোছাঃ মরিয়ম খাতুন কে ইসলামী শরীয়া মতে এবং আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ করেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারীর পিতা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আইনি জটিলতায় এবং সামাজিকভাবে বিপাকে পড়েছে ওই মুসলিম ছেলের পরিবার।

এ বিষয়ে আশিকুরের পিতা মোঃ আজিজুর রহমান জানান, আমার ছেলে প্রাপ্ত বয়স্ক, আমি শুনেছি সে হিন্দু থেকে ধর্মান্তরিত একটি সাবালিকা মেয়েকে বিয়ে করেছে, এবং অজ্ঞাত মোবাইল এর মাধ্যমে সকল বৈধ কাগজপত্র প্রেরণ করেছে, কিন্তু ওই মেয়ের পিতা আমাদের নামে থানায় অভিযোগ করায় আমরা বিভিন্নভাবে হয়রানির স্বীকার হচ্ছি, আমি এর প্রতিকার চাই।

হিন্দু থেকে ধর্মান্তরিত মোছাঃ মরিয়ম খাতুন এক ভিডিও বার্তার মাধ্যমে জানান, আমি একজন সাবালিকা নারী, গত ২৭ জানুয়ারি আমার পূর্ব ‘হিন্দু ধর্ম ‘ থেকে আদালতের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে বর্তমানে মুসলিম হিসেবে পরিচয় বহন করছি, গত ২৮ জানুয়ারি আমার পূর্ব পরিচিত আটঘরিয়া গ্রামের আশিকুর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হই। তিনি আরো জানান, আমাদের বিবাহের বিষয়ে আমার স্বামী বা তার পরিবারের কোন প্ররোচনা নেই, আমি একজন সাবালিকা হিসেবে নিজ মতে সুস্থ সজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার নিজের জীবন নিজের স্বাধীনতায় সাজাতে চাই। এ বিষয়ে আমার পিতা আমার স্বামী বা স্বামীর পরিবারের উপর কোন প্রকার অভিযোগ করতে পারবে না।

এ বিষয়ে ওয়ালিয়া ফাঁড়ীর অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে, তবে ছেলেপক্ষ তাদের কাগজপত্র হস্তান্তর করেছে, বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category