• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়াইগ্রামে সাধু যোসেফের মহাপর্ব উৎসব অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৮১ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামের কুমরুল খ্রিস্টান উপ-ধর্মপল্লীর গীর্জা প্রাঙ্গণে সাধু যোসেফের ৯ম মহাপর্ব উৎসব অনুষ্ঠিত হয়েছে।

কুমরুল আদিবাসী খ্রিস্টান ধর্মপল্লীর উদ্যোগে বুধবার দিনব্যাপী এই মহাপর্ব উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পবিত্র খ্রীস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। বনপাড়া ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার ড. শংকর ডমিনিক গমেজ পবিত্র খ্রিস্টযাগ পরিচালনা করেন।

এ সময় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন ফাদার সানি কস্তা, ফাদার রহিত মৃ, ফাদার দীপক কস্তা, ফাদার সুরেশ পিউরিফিকেশন, ফাদার বিশ্বনাথ মারান্ডি সহ অন্যান্য ব্রতচারিণীগণ।

কুমরুল আদিবাসী খ্রিস্টান উপ-ধর্মপল্লীর সভাপতি সলেমান বিশ্বাসের সভাপতিত্বে খ্রিস্টযাগ পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাবু আলবিন বিশ্বাস ও দিলীপ বিশ্বাস সহ অন্যান্যরা। পরে স্থানীয় আদিবাসীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category