• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দিনকাল বিডি ২৪ / ২২৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে অক্সফোর্ড মডেল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলা ডাকবাংলো হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক ও প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক হাফিজার রহমান।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নারায়ণ চন্দ্র,প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা। অভিভাবকদের মধ্যে শাপলা,ঝুমুর, হাসনা হেনা,বিলকিস, জাকিয়া সুলতানা, শারমিন আকতার সহ অনেকে বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অক্সফোর্ড মডেল স্কুলের প্রধান শিক্ষক শাম্মী আক্তার, সহকারী প্রধান শিক্ষক আবু সালেক প্ররামানিক,সহকারী সিনিয়র শিক্ষক রুবী বেগম, শিউলি আকতার, সুমাইয়া তানজিলা সুরভী, আসমা খাতুন, আরাফাত হোসেন সাধীন, সঞ্চালনায় ছিলেন শাহ নেওয়ার রিসালাত। অক্সফোর্ড মডেল স্কুলের সরকারী ভাবে ২১ফেব্রুয়ারী চিত্রাংকন ও কবিতা আবৃত্তিতে ১৩টি বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন অক্সফোর্ড মডেল স্কুলের তিনজন শিক্ষার্থী।

তাঁদেরকে ব্যক্তিগতভাবে অক্সফোর্ড মডেল স্কুলের পরিচালক হাফিজার রহমান পুরস্কৃত করেন। তিনি বলেন আগামীতে সরকারী, বেসরকারী সকল ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণে যারা জয়ী হবে তাঁদেরকে স্কুলের তরফ থেকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category