• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বদলগাছীতে কমিউনিটি ইউনিয়ন ক্লিনিকে তালা বদ্ধ থাকায় ফিরিয়ে যাচ্ছে সাধারণ মানুষ।

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ফজলে মওলা,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি,

নওগাঁর বদলগাছীতে কমিউনিটি ইউনিয়ন ক্লিনিক গুলো বেশীর ভাগ সময় তালা বদ্ধ
থাকায় চিকিৎসা না নিয়ে ফিরিয়ে যাচ্ছে গ্রামের সাধারণ
মানুষ।জানা যায় গ্রাম গনজে চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে
সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা ছাড়াও প্রতিটি ইউনিয়ন
পর্যায়ে স্থাপন করেছে কমিউনিটি ক্লিনিক। কিন্ত প্রসাশনিক
ভাবে তাদের উপর কোন তদারকি না থাকায় তারা নিজের কাজ ও
ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যাস্থ থাকেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিক্লপনা অফিস সুত্রে জানা যায় প্রতিদিন সকাল ৯টা থেকে
দুপুর ২টা পর্যন্ত ক্লিনিক গুলো খোলা রেখে এলাকার সাধারণ
মানুষের চিকিৎসা সেবা দেওয়ার কথা। কিন্ত সরেজমিনে জানা
যায় উপজেলা বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর কমিউনিটি
ক্লিনিকে বেলা ১১টায় গিয়ে দেখা যায় তালা বদ্ধ[। চিকিৎসা
নিতে আশা বলরামপুর গ্রামের আনোয়ার,শ্রীরামপুর গ্রামের
আহম্মদ আলী,জোসনা বেগুম,রাহেলা বেওয়া সহ ৭/৮জনকে অপেক্ষা
করতে দেখা যায়। তারা বলেন আমরা চিকিৎসা নিতে এসেছি
সকাল ১০টায় এখনো ডাক্তার অফিস খোলেনি।সদর ইউপির গাবনা
কমিউনিটি বেলা ১১টায় দেখা য়ায় তালা বদ্ধ দেখে ফিরিয়ে
যাচ্ছে রুগীরা। ভাতশাইল কমিউনিটিতে দেখা য়ায় এফ ডব্লউ
সারমিনাহার অফিস বন্ধ করে বাড়ীর পথে।তিনি বলেন অফিসে
দায়িত্ব থাকা রুবেল মিঠাপুর টিকা কেন্দ্রে গেছেন। রুবেল
মোবাইল ফোনে বলেন আমি বাজারে আছি, মিঠাপুরে কোন
টিকার কর্মসূচী নাই।বিলাশবাড়ী ইউনিয়নের ভগবানপুর
কমিউনিটি ক্লিনিকে বেলা ১২টায় গিয়ে দেখা যায় তালা বদ্ধ,
সেখানকার সি এইচসিপি আইনুল হক মোবাইল ফোনে বলেন
আমি কিছু আগেই চলে এসেছি। আধাইপুর ইউপির কাশিয়ারা
কমিউনিটি ক্লিনিকে দেখা যায় তালা বদ্ধ, সেখানকার সি
এইচসিপি বিউটি বানু বলেন আমি বদলগাছী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্রো এসেছি অফিসিয়াল কাজে। এবিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্লনা অফিসার
কানিস ফারহানা বলেন সকাল ৯টা থেকে ৩টা প্রর্যন্ত ক্লিনিক
গুলো খোলা রাখার নিয়ম তারা যদি বন্ধ রাখে তাহলে জরুরী ভাবে
ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category