হাফিজার রহমান, বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ডেল্টা লাইফে ইন্সুইরেন্স কোম্পানীর মেয়াদ পূর্তিরির ৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। ৩১আগস্ট বেলা ৩টায় ডেলটা লাইফ ইন্সুইরেন্স এর বদলগাছী শাখার আয়োজন অফিস কক্ষে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। ১০বছর মেয়াদী পূর্তির ১লক্ষ টাকার বীমা করেন কোলা ইউপির পুখুরিয়া গ্রামের শিক্ষিকা সাজেদা খানম মেয়াদ ১লক্ষ ৮৫ হাজার, পুখুরিয়া প্রথমিক স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দীন এর ১লক্ষ ৮৫ হাজার, সদর ইউপির সোহাসা গ্রামের শেফালী রানী,১লক্ষ ৮৫ হাজার,চক আলম গ্রামের আংগুআরা বেগম এর ৩০হাজার, পুখুরিয়া গ্রামের জানাতুন নেছা ৫৪ হাজার ও সুলতানা বেগম এর ৩১হাজার সহ মোট ৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উক্ত শাখার ম্যানেজার সাজ্জাদ হোসেন, হিসাব কর্মকর্তা পলাশ হোসেন, মাঠ কমকর্তা নন্দ কুমার মন্ডল প্রমূখ। ডেলটা লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর বদলগাছী শাখার ম্যানেজার সাজ্জাদ হোসেন বলেন ডেলটা লাইফ এর মেয়াদ পূর্তির ২থেকে ৩ সপ্তাহের মধ্যে কোন ঝামেলা ছাড়ায় চেক প্রদান করা হচ্ছে।