• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনকাল বিডি / ১২৯ Time View
প্রকাশঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার নগরীতে বর্ণাঢ্য র‌্যালি, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকালে মতিহার থানার অক্ট্রয়মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহানগরীর কাজলা ও তালাইমারী ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরী মাঠে সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় দুটি দল অংশ নেয় এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দল বিজয়ী হয়।
আলোচনা সভায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগণী নীরো বলেন, প্রত্যেক বছরের মতো এ বছরও আমরা রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সকল সাংবাদিকরা খেলাধুলা ও আনন্দে মেতে উঠেছেন, যা এক ভিন্নধর্মী পরিবেশ তৈরি করেছে। আগামীতেও আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর ধারা অব্যাহত থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক ‘বাংলার বিবেক’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাংবাদিকতায় তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ভোক্তা সবচেয়ে বেশি। তাই সাংবাদিকতার সম্ভাবনাও বিশাল। তবে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য ছোট বিষয়কে বড় করে দেখানো উচিত নয়। তিনি দেশের কল্যাণে ও পরিবেশ রক্ষায় সাংবাদিকদের সামাজিক কর্মকাÐে আরও বেশি অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি কাওসার মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টনি, সাংগঠনিক সম্পাদক তাহাসীনুল আমীন রাহী, দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন সম্্রাট, প্রচার সম্পাদক মোঃ পারভেজ ইসলাম, এবং ক্রীড়া সম্পাদক মোঃ বিপুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুদ আলী পুলক, আহম্মদ মোস্তফা শিমুল, মোজাম্মেল হক রনি, আবির শেখ, মোঃ রানা, হৃদয় পারভেজ, মোঃ রবিউল ইসলাম, আতিকুর রহমান মুন্টু, রাজশাহীর সময় অফিসের দপ্তর সম্পাদক মোঃ মাসুম-সহ অন্যান্য সদস্যরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category