• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বর্তমান সরকার নির্বাচনী ওয়াদা ও স্বপ্ন বাস্তবায়নে দেশব্যাপী খাল খনন কর্মসূচী চালু করেছে এমপি রেজাউল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম বলেছেন, এই সরকারের বয়স মাত্র দুই মাস চলছে। সুজলা সুফলা সবুজ বাংলা গড়তে আমাদের নির্বাচনী ওয়াদা অনুযায়ী দেশ ব্যাপী খাল খনন কর্মসূচী আমরা চালু করেছি। এই খাল খননের মাধ্যমে উন্মক্ত পানি থেকে চাষিরা ফসলে চাহিদা মতো সেচ সুবিধা দিতে পারবে। ফলে কৃষরা রবি ফসলসহ ইরি-বোরা ধান চাষে এই খালের পানি ব্যবহারের মাধ্যমে অল্প খরচে ভালো ফলন কৃষকরা পেয়ে লাভবান হবে। সারাদেশে প্রথম পর্যায় প্রায় ৭হাজার খাল পনুঃখনন করা হবে। তার ধারাবাহিকতায় এই খাল খননের উদ্বোধন করলাম। খালের পাশ দিয়ে গড়ে তোলা হবে প্রায় ৬ফিটের মতো মেঠো সড়ক। মাঠ থেকে চাষিরা যেন খুব সহজে উৎপাদিত ফসল বাড়িতে নিতে পারে। এই সরকার নির্বাচনের আগে কৃষিকার্ড ও ফ্যামেলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো যা ইতিমধ্যে বাস্তবায়ন হতে শুরু করেছে। আমরা দেশ বাসির কল্যানে যে সমস্ত ওয়াদা করেছি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তিনি মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দূযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের ইজিপিপি কর্মসূচীর আওতায় উপজেলার দেউলা-বড়গাছা ব্রীজ হতে মালসন গিরিগ্রাম অভিমুখে ৩৮ লক্ষ ২৭ হাজার টাকা ব্যয়ে খাল খননের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা রাণীনগর শাখার আয়োজনে নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, প্রভাষক জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খান লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, যুবদলের আহবায়ক মুজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহিবায়ক মতিউর রহমান উজ্জল প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category