• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বশেফমুবিপ্রবি পরিবহন পুলে যুক্ত হলো নতুন মিনি বাস

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) আরো নতুন একটি মিনি বাস যুক্ত হয়েছে। এর ফলে জামালপুর শহর থেকে ক্যাম্পাসে প্রতিদিন তিনটি পরিবহনে শিক্ষার্থীরা আসা-যাওয়া করতে পারবেন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান নতুন বাসটির উদ্বোধন করেন। তিনি বলেন, নতুন হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোসহ অন্যান্য খাতে চ্যালেঞ্জ আছে। তবে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। পরিবহনসহ অন্যান্য খাতের সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রচেষ্টাও অব্যাহত আছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির, পরিবহন কমিটির আহ্বায়ক ও মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফকির মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ স্টাডিজের প্রভাষক মো. ইলিয়াস উদ্দিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, তাইফুল ইসলাম পলাশসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ অক্টোবর পরিবহন কমিটির আহ্বায়কের নেতৃত্বে কমিটির সদস্যরা প্রগতি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৩২ সিটের এই গাড়িটি বুঝে নেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category