• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে চট্টগ্রাম: তাই চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম…..চট্টগ্রামে স্থানীয় সরকার মন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ রবিবার, ১০ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার, কারণ ব্যবসার প্রাণকেন্দ্র হচ্ছে এই সমুদ্র বন্দর। চট্টগ্রামের জন্য আলাদা বাজেট প্রস্তুতসহ আরো নানা প্রকল্প নেয়া হয়ে থাকে।

বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আরো বেশ কয়েকটা সমুদ্র বন্দর নির্মাণ করা হচ্ছে এবং এই নির্মাণ প্রক্রিয়া আজকের অর্থনীতির চাহিদার সাথে সামঞ্জস্য পূর্ণ, কিন্তু চট্টগ্রামের গুরুত্ব সবসময় থাকবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম।

শনিবার (৯ মার্চ) নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ষষ্ঠ নির্বাচিত পরিষদের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশনের বাইরেও চট্টগ্রাম বিভাগের জন্য ৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। তাছাড়া চট্টগ্রামকে বিভিন্ন জলবায়ুর ঝুঁকি থেকে রক্ষা করার জন্য নানা ধরনের প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং এগুলো বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে মূখ্য ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ও অন্যান্য সরকারি দপ্তরকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। উন্নয়ন করতে গেলে স্থানীয় উৎস থেকে অর্থ আহরণ করতে হবে । সাধারণ মানুষকে সেবা দিয়ে বুঝিায়ে দিতে পারলে যেমন, ড্রেন বা নালাগুলো আবর্জনা মুক্ত করে দিলেন এবং সেখানে দৃষ্টিনন্দন ফুলের চারা রোপন করে দিলেন তখন মানুষ রাজস্ব জমা দিতে চাইবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মিলে কাজ করে গেলে কাজের অগ্রগতি আরো বৃদ্ধি পাবে এবং সরকারের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম আব্দুল লতিফ, মহিউদ্দিন বাচ্চু এবং আব্দুস সালাম, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম, ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার রাজিব রঞ্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category