• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ২৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা শাখার বর্ধিত সভা গতকাল ১২নভেম্বর শনিবার রাজবাড়ী পুরাতন ইউনিয়ন কাউন্সিলে জেলা সভাপতি ফয়জুল ইসলামের সভাপতিতে¦ অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র কমিটির সহসভাপতি ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, জেলা কমিটির সদস্য সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা কমিটির সদস্য জনাব তৈমুর হোসেন। অনুষ্ঠান স ালনা করেন জেলা খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ধনেশ্বর চন্দ্র বর্মণ । সভায় উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনাব আব্দুল গফুর, জনাব মোঃ আব্দুর রহিম, বসন্ত কুমার প্রম‚খ । সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব রাজু খেতমজুর সহ ৬০উর্ধ সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য জমাবিহিন পেনশন চালু, খেতমজুরদের নিবন্ধন ও প‚র্ণ রেশনিং ব্যবস্থা চালু সহ ৬ দফা দাবিতে খেতমজুরদের সংগঠিত করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহবান করেন। এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি তিনি জোরালো আহবান রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category