• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাংলাদেশ শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখার গঠিত কমিটির সভাপতি আবু সালেহ ও সম্পাদক আমিনুল ইসলাম

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি সভাপতি আবু সালেহ সরকার ও সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ের সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

পার্বতীপুর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান ও উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম সেলিম।

বাংলাদেশ শিক্ষক সমিতির পার্বতীপুর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ ফিরোজ,কোষাদক্ষ মোহাম্মদ আমিনুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সাকুর হোসেন,সহ-সাধারণ সম্পাদক কাজী সাজেদুর রহমান প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category