• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাউফলে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা ও বির্তক অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ বুধবার, ৮ মে, ২০২৪

মোঃ ফোরকান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে শোভাযাত্রা, আলোচনা সভা ও স্কুল বির্তক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা শেষে স্কুল বির্তক অনুষ্ঠানে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।

বির্তকের বিষয়বস্তু ছিল “দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়”। এতে বিপক্ষে অংশ নেয়া বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা বিজয়ী হয়।
প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মু. আবদুল জলিল (ঝটু) তালুকদারের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সভাপতি এইচ. এম শহীদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ নার্গিস আখতার জাহান, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ জাহানারা বেগম প্রমুখ।

দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার অয়োজনে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন, প্রথম আলোর বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ অহিদুজ্জামান সুপন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোঃ আবু হোসেন মিরন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category