• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাউফলে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সুশীল সমাজের মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
সরকার পরিবর্তনের পর সার্বিক বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন জিওসি ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আব্দুল কাইয়ুম মোল্লা। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. আবদুস ছালাম পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমসাময়িক বিষয়ের ওপর বক্তব্য রাখেন, বাউফল প্রেসসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতিনিধি মুনতাসির তাসরিফ ও সামিয়া আক্তার।

মতবিনিময়ে জিওসি পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আব্দুল কাইয়ু মোল্লা বলেন, ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তন হওয়ায় দেশের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। পুলিশ বিভাগের কর্মবিরতীর কারণে তারাও মাঠে থাকতে পারেননি। এখন ধীরে ধীরে সব ঠিক হয়ে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অগ্নিসংযোগ, লুটপাট, জমিদখল নিয়ন্ত্রণে আসছে। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং হাট-বাজার ও ঘাট দখল করলে সাথে সাথে সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিবেন। একাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। জন্মাষ্টমী ও দুর্গা পূজায় সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এসময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশকে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন। নিয়মতান্ত্রিকভাবে জনগণকে সেবা দিয়ে দেশ গঠনে সহায়তা করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category