• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাউয়েটের সাথে রাইজআপ ল্যাবস’র সমঝোতা চুক্তি স্বাক্ষর

দিনকাল বিডি / ২৮৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এবং রাইজআপ ল্যাবস’র সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল ২০২৩) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্যোগে, বাউয়েটর সাথে আইটি পরিসেবা এবং প্রযুক্তি সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস এর সমঝোতা স্মারক চুিক্ত স্বাক্ষরিত হয়। রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন বাউয়েট এর পক্ষে এবং রাইজআপ ল্যাবস এর অপারেশনস ম্যানেজার মশিউর রহমান সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ইসিই অনুষদের ডিন এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.কাজী খাইরুল ইসলাম, আইকিউএসি এর পরিচালক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.রাশিদুল হাসান, বাউয়েট রিসার্চ সেন্টারের পরিচালক এবং সহযোগী অধ্যাপক ড.সাইফুল ইসলাম,ব্যবসা প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: আব্দুর রশিদ, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড.রুবেল বাশার, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং রাইজআপ ল্যাবের বিজনেস অ্যানালিস্ট রিফাত আশরাফ এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,রাইজআপ ল্যাবস এবং বাউয়েট এর মধ্যে এই পারস্পরিকভাবে সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে এই প্রতিষ্ঠানের বিশেষ করে সিএসই, ইইই, আইসিই এবং বিবিএ এর শিক্ষার্থীগণ বা স্নাতকগণ তাদের মেধাকে কাজে লাগাতে এবং বাস্তব ক্ষেত্রে তাদের দক্ষতা বিকাশের মাধ্যমে নিজেকে প্রস্তুত করার সুযোগ পাবে।আরও বলেন,এই সমঝোতা স্বাক্ষর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।এর মাধ্যমে রাইজআপ ল্যাবস এবং বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দক্ষ ও শিক্ষিত মানবসম্পদ তৈরিতে একসঙ্গে কাজ করবে।
উল্লেখ্য রাইজআপ ল্যাবস বাংলাদেশের অন্যতম আইসিটি প্রতিষ্ঠান যারা মোবাইল অ্যাপস, গেইমস্ এবং ওয়েব সিস্টেমসহ বিভিন্ন প্ল্যাটফরমে সেবা প্রদান করে আসছে। সমঝোতা চুক্তির আওতায় উক্ত কোম্পানি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কর্ম, শিক্ষার্থীদের ইন্টার্ণশিপ, চাকুরি প্রদান, অটোমোশন সফট্ওয়ারসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category