• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ জব্দকৃত বাঁশ, খুঁটি ও বানা পুড়িয়ে বিনষ্ট

দিনকাল বিডি / ২৩৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়াল নদীতে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা মৎস্য দপ্তর। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান দুপুর পর্যন্ত সালাইনগর-বাজিতপুর ব্রীজ এলাকায় চলে।
অভিযানে জামনগর ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুশাবাড়ি এলাকার বড়াল নদীতে স্থাপিত অবৈধ বাঁধ অপসারণ করা হয়। এ সময় নদী দখলে ব্যবহৃত বাঁশ, খুঁটি ও বানা জব্দ করে বিধি মোতাবেক পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান। সহযোগিতায় ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি সাত্তার ও বাগাতিপাড়া মডেল থানার এসআই আশিস কুমার সান্যালের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম।
উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান বলেন, “প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচলে বাধা সৃষ্টি হয়, যা মৎস্য সম্পদের মারাত্মক ক্ষতি করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category