• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬

আনিসুর রহমান বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান (হাবিব)।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। পবিত্র রমজান মাস আমাদেরকে আত্মসংযম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সেই শিক্ষা ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

হাবিবুর রহমান (হাবিব) বলেন, ঈদুল ফিতর আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

তিনি বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
মোঃআনিসুর রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category