• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগাতিপাড়ায় অপহরণ মামলা রেকর্ড করাতে ভুক্তভোগীর প্রেস কনফারেন্স এজাহার দায়েরের ১৮ দিন পরে রেকর্ডের আশ্বাস

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় অপহরণ মামলার এজাহার রেকর্ড করতে প্রেস কনফারেন্স করেছেন ভুক্তভোগী আকাশ আলী আশিক। তিনি উপজেলার পাঁকা গ্রামের আমজাদ আলীর ছেলে। ভুক্তভোগী অভিযোগ করেন আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের বিরুদ্ধে এজাহার গ্রহণ করছে না। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসক্লাবে এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর দুপুরে ফোন করে উপজেলার সালাইনগর বিলে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে অটোতে তুলে নিয়ে যায় সালাইনগর পূর্বপাড়া গ্রামের ইশান ও শাকিলসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন। পরে রাস্তার এক প্রান্তে অটো থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে পালিয়ে জীবন বাঁচান তিনি। এরপর আবারো ভুক্তভোগীকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়। এ নিয়ে পরদিন সকাল ১০টার দিকে বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী আকাশ আলী আশিক।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেনজীর আহমেদ বলেন, বাদী এবং অভিযোগের তদন্তকারী এসআই এর সাথে আজকেই কথা হয়েছে। অতিদূত তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category