• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়ায় আগুনে নিঃস্ব ৩ পরিবার

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়ায় আগুন লেগে ৩ টি পরিবার সনিঃস্ব হয়ে গেছে। আগুনে ওই তিন পরিবারের ৮টি ঘরসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮ দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর গ্রামের খবির মন্ডলের তিন ছেলে খোরশেদ মন্ডল, নওশাদ মন্ডল ও মুক্তার হোসেনের বসত বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দয়ারামপুর ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রথমে খোরশেদ মন্ডলের বাড়িতে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে নওশাদ মন্ডল ও মুক্তার হোসেনের বাড়িতে। এসময় বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এসময় ফায়ার সর্ভিসকে খবয় দেয়া হয়। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশনের সদস্যরা এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনতে সক্ষম হয়। আগুনে ওই তিন পরিবারের ৮টি বসত ঘর সহ ঘরে থাকা নগদ অর্থ, ১ টি গরু ও ২ টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
দয়ারামপুর ফায়ার স্টেশন মাস্টার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। প্রাথমিক তদন্তে এই অগ্নিকান্ডে পরিবারগুলোর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category