• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়ায় বিজ্ঞান শিক্ষার্থীদের প্রযুক্তি মেলার উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি:
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সেরা ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষার্থীদের আবিষ্কৃত প্রযুুক্তি প্রদর্শিত হচ্ছে এ মেলায়। প্রত্যন্ত গ্রামকে প্রযুক্তির আওতায় এনে স্মার্ট হোম, গ্যাস লিকেজ এলাম, সিকুরিটি এলাম, ফায়ার এলাম, অটোমেশন রোড লাইট, সেন্সরের মাধ্যমে কম জনবলে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রযুক্তি, আর্থ কুয়ার্ক এলাম (ভূমিকম্প সংকেত) ও রোবট কারসহ বিজ্ঞান শিক্ষার্থীদের নানা আবিষ্কার মেলার স্টলগুলোতে স্থান পায়। মঙ্গলবার সকালে

উপজেলার জিমনেসিয়াম হল রুমে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। ইউএনও মোহাইমেনা শারমিন’র সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মো. ফায়জুল কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা

বেগম শাপলা, উপজেলা আ’লীগের সেক্রেটারী মজিবর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, এসিল্যান্ড সুরাইয়া মমতাজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক ,উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী খাদেমুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category