• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগাতিপাড়ায় শতাধিক স্থানে সরস্বতীপূজা উদযাপিত

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় শতাধিক স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতীপূজা উদযাপিত হয়েছে। জ্ঞান বিষয়ে বিশেষ কৃপা লাভের আশায় রবিবার সকাল ১১টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত (দিনব্যাপী) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া, মহল্লা ও বাড়িতে-বাড়িতে বিদ্যার দেবী হিসেবে পরিচিত সরস্বতী পূজা করা হয়েছে। মাড়িয়া হিন্দু সংঘের আয়োজনে এ উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ,আরতি, উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, সাধারণ জ্ঞান ও প্রদীপ প্রজ্জলন প্রতিযোগীতা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক পূলক কুমার রায়। উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি জানান, উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা উদযাপন করেছে। বাগাতিপাড়ায় আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতীপূজা উদ্যাপন করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category