• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে সংঘর্ষে তিন নারীসহ আহত-৫

দিনকাল বিডি / ১৯৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীতে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিন নারীসহ ৫ জন আহত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা বেলা সাড়ে ১১ টার দিকে আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ আহতদের খোঁজ-খবর নিয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

আহত আছোরা বেগম (৪০) জানান, তিনি ঘোলা গ্রামের তাসলিমা বেগম ও হাসিনা বেগমের কাছ থেকে ১৩ শতক জমি ক্রয় করেছেন। সোমবার সকালে সেই জমি দেখতে গেলে ঘোলা গ্রামের রেজওয়ান মোল্লার নেতৃত্বে ৬ থেকে ৭ জন লোক তাঁদের উপর হামলা করে। হামলায় তিনি ও তাঁর মেয়ে মিম আক্তার (১৯) এবং মামা সমশের ফকির (৪৮) গুরুতর আহত হন।

রেজওয়ান মোল্লা (৪২) বলেন, সকালে আমাদের ভোগদখলীয় ৩০ শতক জমিতে আছোরা বেগমের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক দখল নিতে আসে। এ সময় বাধা দিলে হমলাকারীরা আমাকে ও আমার মা আম্বিয়া বেগম (৬৫) কে রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ দিলে মামলা দায়ের করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category