• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পত্তির ঘর থেকে চুরি হওয়া শিশু সন্তান উদ্ধার

দিনকাল বিডি / ১৬৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পত্তির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সন্তান সাজিদ ফরাজীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) গভীর রাতে খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় দারুল উলুম মস‌জি‌দের সি‌ড়ি‌তে একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ। এর আগে শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় আবু সাঈদ ফরাজী ও সুমি খাতুন দম্পত্তির ঘরে এই চুরির ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশু সাজিদ ফরাজী ওই এলাকার কৃষক আবু সাঈদ ফরাজী ও সুমি খাতুন দম্পত্তির ছেলে। সাঈদ-সুমির সাদিয়া নামের পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

সন্তানকে ফিরে পেয়ে খুশি বাবা-মাসহ এলাকাবাসী। তবে সন্তান চুরির সাথে জড়িতদের শনাক্ত এবং আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

শিশু সাজিদের মা সুমি খাতুন বলেন, মনে হচ্ছিল আমার বুকের মধ্যে কি যেন নেই। পরানডা এখনই বের হয়ে যাবে। সারাদিন শুধু খাখা করেছে আমার বুক। আমার বাজানকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি।

শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফরাজী বলেন, আমার সন্তানকে ফিরে পেয়েছি এটাই শান্তি। তবে চুরির সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এই বাবা।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। চুরির সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category