• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে ঘুমন্ত শিশুর ১২ ঘন্টা পর মরদেহ উদ্ধার, সৎ মা আটক

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত অবস্থায় নিখোঁজ সিফাত খান (৩)র মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পুটিখালী গ্রামের আসাদুল খানের ছেলে সিফাত নিখোঁজ হয়। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ও থানা পুলিশের একাধিক দল শিশুটির সন্ধানে কাজ শুরু করে টানা ১২ ঘন্টা পরে বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে একটি বাগানের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিফাতের সৎ মা সাজেদা বেগমকে (৪৫) কে আটক করেছে পুলিশ।
মোরেগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে শিশুটির পিতা আসাদুল বলেন, রাত ১ টার দিকে তার প্রথম স্ত্রী লাভলী বেগমকে নিয়ে মাছ ধরতে বাইরে যান। এ সময় ঘরের দরজা খোলা ছিলো। ১৫/২০ মিনিট পরে ঘরে ফিরে দেখেন সিফাত নেই। এ ঘটনায় মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে তার সৎ মা সাজাতে বেগম কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category