• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি,

নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বাগেরহাট স্বাধিনতা উদ্যানে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত এএলপি প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল থেকে বিকাল পর্যন্ত আয়োজিত এ মেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ৬১ জন কিশোরীর হাতে তাৎক্ষণিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাশ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল কাদের, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শুভেন্দু ঘোষ, বাগেরহাট টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ কামরুজ্জামান এবং এএলপি-ইউনিসেফ প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার সিংহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, নারীর দক্ষতা উন্নয়ন কেবল অর্থনৈতিক অগ্রগতি নয়, সামাজিক পরিবর্তনেরও বড় হাতিয়ার। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়দেব চক্রবর্তী বলেন, শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে মেয়েরা সমাজে আরও এগিয়ে যেতে পারবে। আজকের এই নিয়োগপত্র তাদের আত্মনির্ভরশীলতার পথে নতুন অধ্যায়ের সূচনা করল।

উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শুভেন্দু ঘোষ বলেন, নারীদের কর্মসংস্থান শুধু অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করে না, এটি সামগ্রিক সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উদ্যোগ সমাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

চাকরি পাওয়া প্রশিক্ষণার্থীদের মধ্যে মোংলা ইপিজেডে কর্মসংস্থান পাওয়া সুমাইয়া আক্তার বলেন, নিজের জেলায় প্রশিক্ষণ নিয়ে ইপিজেডে চাকরি পাবো, এটা কখনো ভাবিনি। এখন পরিবারকে সহযোগিতা করতে পারবো—এটাই সবচেয়ে বড় অর্জন।

নাইমা আক্তার বলেন, এই চাকরি আমার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে আরও ভালো করার স্বপ্ন দেখছি।

আয়োজকরা জানান, নারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিতের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category