• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে জেলায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

দিনকাল বিডি ২৪ / ২২৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ কামরুজ্জামান, বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে জেলা জুড়ে রাজপথ। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে।

দিনভর বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, জামায়াতসহ সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতাকর্মী এবং সাধারণ মানুষ। সকাল থেকে বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটক, জেলা নির্বাচন অফিসসহ একাধিক সরকারি কার্যালয়ে প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) থেকে টানা তিন দিনের হরতাল সফল করতে এরই মধ্যে জেলা-উপজেলায় কর্মসূচি শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক এম.এ সালাম এই চার দিনের কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন—বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলন কোনো দলীয় আন্দোলন নয়, এটি জনস্বার্থের আন্দোলন। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। চার আসন ফিরিয়ে না দিলে আমরা রাজপথে থেকে আরো কঠোর আন্দোলনের ডাক দেব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার খসড়া প্রস্তাব দেয়।

এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন মহল নির্বাচন কমিশনের শুনানিতে অংশ নিলেও তা উপেক্ষা করা হয়। অবশেষে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে তিনে নামিয়ে আনে এবং আসনের সীমানা নতুনভাবে নির্ধারণ করে।

ইসির সিদ্ধান্তের প্রতিবাদে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষও লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে। সর্বদলীয় সংগ্রাম কমিটি জানিয়েছে, বাগেরহাটবাসীর একটিই দাবি— চারটি সংসদীয় আসন অবিকল বহাল রাখতে হবে। তা না হলে আগামী দিনে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন চালিয়ে যাওয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category