• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে ছেলের পিতৃ পরিচয়ের দাবীতে আদালাতে মামলা হতদরিদ্র নারীর

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি ।।
বাক প্রতিবন্ধী ছেলে হোসেনের (৯) পিতৃপরিচয় সনাক্তের দাবীতে নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা দায়ের করেছেন। ফাতেমা বেগম (৪৮) নামে মানুষিক ভারসাম্যহীন হতদরিদ্র এক নারী সোমবার দুপুরে বাগেরহাট জেলা লিগাল এউডের মাধ্যমে জেলার মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের সরোয়ার শেখের নামে মামলা দায়ের করেছেন।

আদালতের বিচারক মো. মঈন উদ্দিন মামলাটি গ্রহন করে আসামী সরোয়ার শেখের নামে সমন জারি করেন।বাগেরহাট জেলা লিগাল এউডের আইনজীবী জাহিদুল ইসলাম বাবুল এতথ্য নিশ্চিত করে জানান, জেলার মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের আফসার খানের মেয়ে ফাতেমা বেগম প্রায়ই আমার মানুষিক ভারসাম্য থাকে না। এই অবস্থায় বাড়ীতে কেউ না থাকার সুযোগ নিয়ে মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের সরোয়ার শেখ ২০১৩ সালের সেপ্টেম্বর একই এলাকার ফাতেমা বেগমকে ধর্ষণ করলে সে গর্ভবতী হয়ে পড়ে।

এই অবস্থায় মেয়েটি ২০১৪ সালে একটি ছেলে সন্তান জন্ম দিলে সরোয়ার সন্তানের পিতৃপরিচয় দিতে অস্বীকৃতি জানায়। তখন দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যানের সালিশ বৈঠকে সন্তানের পিতৃপরিচয় ও ভরনপোষন দিতে রাজি হয়ে এলাকা থেকে পালিয়ে যায় সরোয়ার।

সরোয়ার এলাকার প্রভাবশালী হওয়ায় সন্তানের পিতৃপরিচয় দিতে রাজি হয়না। এই অবস্থায় ফাতেমা বেগম সোমবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল- ২ আদালতে জেলা লিগাল এউডের মাধ্যমে সরোয়ার শেখের নামে মামলা দায়ের করেন।

মামলায় ডিএনএ টেস্টের মাধ্যমে বাক প্রতিবন্ধী ছেলে হোসেনের পিতৃপরিচয় সনাক্তের দাবি করা হয়। আদালতের বিচারক মো. মঈন উদ্দিন মামলাটি গ্রহন করে আসামী সরোয়ার শেখের নামে সমন জারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category