• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

বাগেরহাটে জলবায়ু ও পরিবেশ বিপর্যয় বিষয়ক আলোচনা সভা

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায়, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান মিলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এসয় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার এর উপ-পরিচালক মোঃ শাহিনুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, কৃষি সপ্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কতর্মকর্তা মু. কাহ আলম, এছাড়া জেলা ত্রাণ ও পূনর্বাসন, বনবিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস , জনস্বাস্থ্য, বিআরটিএ, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ চল্লিশটি দপ্তরের প্রধানগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাদের দাবীর পরিপ্রেক্ষিতে যাতে মার্চ-এপ্রিল মাসে কোথাও যেন লবণ পানির অনুপ্রবেশ না ঘঠতে পারে, রাস্তার উপরে যত্রতত্র নির্মাণ সামগ্রী ও অবৈধ দখল বন্ধ করতে এবং ¯øুইজ গেইটের চাবী জোর করে কেউ নিতে চাইলে জেলা প্রশাসনের কাছে সরাসরি বলার সিন্ধ্যান্ত নেওয়া হয়। এছাড়া জেলার প্রতিটি খাল যেগুলো দখল হয়েছে বা হচ্ছে সেগুলো দখল বন্ধে করতেও নির্দেশনা দেন জেলা প্রশাসক।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category