• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে জেলা প্রশাসকের সামনেই সিভিল সার্জনের“জয় বাংলা”শ্লোগান দিয়ে ক্যাম্পেইন শুরু

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ে জেলা প্রশাসকের সম্মুখে “জয় বাংলা” শ্লোগান দিয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ ক্যাম্পেইন শুরু করা হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন বৃহস্পতিবার সকালে উদ্বোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান , সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ ও জেলা প্রশাসক পত্নী ডাঃ ইসরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রদীপ কুমার বকসী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শেখ রিয়াদুল জামান প্রমুখ বক্ততা করেন।
বক্ততায় বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন “জয় বাংলা” শ্লোগান দিয়ে ক্যান্সার টিকার ক্যাম্পেইন উদ্বোধন করেন। ৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। জেলায় প্রায় ৮০ হাজার কিশোরীরকে এই টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান।
এই উদ্বোধনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাগেরহাটের রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সাধারন ব্যক্তিবর্গের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category