• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে বিক্ষোভ।

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি। ।

এইচএসসি এর পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই, বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাট সদর হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইন্টার্ন নার্সরা।

রবিবার (২৭ এপ্রিল ) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস কোর্স) সমমান করার দাবিতে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও আমরা স্নাতক সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছি। এ বৈষম্য অবিলম্বে দূর করতে হবে। তাদের এ ন্যায্য দাবি না মানা হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category