• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে দূর্গোৎসবে সনাতন ধর্মালম্বীদের সাথে বিএনপি নেতার শুভেচ্ছা বিনিময়

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি।।

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বাগেরহাটে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম।

শুক্রবার বিকাল থেকে গভির রাত পর্যন্ত তিনি বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি, খানপুর, ডেমা, কাড়াপাড়া, ইউনিয়ন ও বাগেরহাট পৌরসভার বিভিন্ন দূর্গামন্দিরে গিয়ে হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দসহ পূন্যার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে তিনি বেমরতা , গোটাপাড়া, বারোইপাড়া, যাত্রাপুর, ষাটগম্বুজ, ইউনিয়নের বিভিন্ন দূর্গামন্দির পরিদর্শন করেন।

বিএনপি নেতা এম এ সালাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌছে দিতে মন্দিরে মন্দিরে যাচ্ছি।সনাতন ধর্মালম্বীরাও আমাদের ভাই। তাদের সুখ দুখে আমরা আগে যেমন পাশে দাড়িয়েছি, ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। দলমত ও ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সবাই এদেশে নিরাপদে বসবাসের অধিকার রয়েছে। হিন্দু স¤প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের নিরাপত্তা দিতে বিএনপি বদ্ধপরিকর। সকলকে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপনের আহবান জানান জেলা বিএনপির এই নেতা ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, দৈয়দ নাসির আহম্মেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, সর উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ বুলু, হিন্দু বৈদ্য ঐক্য ফ্রন্টের জেলা সভাপাত প্রদীপ বসু সন্তু, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সদস্য এ্যাড সাজ্জাদ হোসেন, যুব নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, মনিরুজ্জামান মান্না, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category