• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে দূর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

দিনকাল বিডি / ১১৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৮ মে, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটে “দুনীর্তির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে বাগেরহাট শহরের যদুনাথ ইনস্টিটিউ স্কুল এন্ড কলেজের হল রুমে এই প্রতিযোগিতায অণুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশনের যৌথ আয়োজনে প্রতিযোগিতায় ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দরিদ্রতা নয়, নৈতিক স্খলন দুর্নীতির কারণ বিষয়ের উপর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মোহা: মোশাররফ হোসেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি শেখ মোস্তাহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন

বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ সহকারী পরিচালক সমীরণ কুমার মন্ডল, প্রেস ক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক সেখ সাকির হোসেন, যদুনাথ ইনস্টিটিউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, খানজাহান আলী ডিগ্রী কলেজের প্রভাষক বুলবুল তালুকদার, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস সুধাংশু কুমার মন্ডল, জেলা দুর্নীতি কমিটির সদস্য মুখার্জী রবীন্দ্রনাথ, ইনজামামুল হক, ফিরোজা নাসরিন,

সুমন দাস, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, বাগেরহাট জেলার উপদেষ্টা -এসকে এ হাছিব, সহ সভাপতি মাহবুবুর রহমান সুজন, নির্বাহী সদস্য ফয়সাল আহম্মেদ, প্রকাশ পাল, আল আমিন সরদার সহ আরও অনেকে। এ ধরণের ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল দশানী আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং রানার্সআপ দল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বাগেরহাট। সেরা বক্তা রানার্সআপ দলের প্রণব গাঙ্গুলি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category