• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে পৌনে দুই লাখ শিশু খাবে ভিটামিন এ+ ক্যাপসুল

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে ১ লাখ ৭৬ হাজার ৭১৪জন শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভার শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের অরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
এসময় বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকসি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, আহসানুল করিমসহ বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্ধারিত সময়ে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার ৯৭৩ জন শিশুকে নিল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৫ হাজার ৭৪১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই বয়সের মধ্যে অতিরিক্ত কোন শিশু থাকলে তাদের জন্যও পর্যাপ্ত ক্যাপসুলের ব্যবস্থা রয়েছে। এক হাজার ৮৫৮টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। এই কর্মযজ্ঞে স্বাস্থ্য বিভাগের ৮৪৪ কর্মীসহ ৩ হাজার ৭১৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্বপালন করবেন।
ডা. প্রদীপ কুমার বকসি বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গুরুতর অসুস্থ কোন শিশু এই ক্যাপসুল খেতে পারবে না। কিভাবে খাওয়ানো হবে এ জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মীকে প্রশিক্ষন দেওয়া হয়েছে। এই ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করতে প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আসাকরি নির্ধারিত বয়সের জেলার সকল শিশু ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেতে পারবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category