• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ ও মাছের পোনা অবমুক্ত

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে ৪৮ জন অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে অসহায় ও দুস্থ্যদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। এসময় অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ,বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব শেখ ফিরোজুল ইসলাম, শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ,এম শাহিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আসরাফি জেমসসহ দলীয় নেতাকর্মীরা।এসময় বাগেরহাট ও কচুয়া এলাকার দুরারোগে আক্রান্ত ও অসহায়রা অনুদান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ তন্ময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে বিকেলে সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের দিঘিতে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা এসএস রাসেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদাউস আনসারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category