• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

বাগেরহাটে ভোক্তা অধিকারের পৃথক অভিযানে ৭৬ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে নোংরা পরিবেশে গরু জবাই ও
বাটখারায় বিএসটিআইয়ের স্টিকার না থাকা, ওজনে কম দেওয়া ও দোকানের ট্রেড লাইসেন্স না অপরাধে আঃ সালাম কসাইয়ের ৩ টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা ও ফতেপুর মৎস্য আরতে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ এপ্রিল) সকালে শহরের মেইন বাজারে অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে সেনাবাহিনীর একটি টিম ও গোয়েন্দা সংস্থার লোক ও চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও বাগেরহাট পৌরসভার কর্মকর্তা সার্বিক সহায়তা প্রদান করেন।

অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, পন্য সঠিক মূল্য বিক্রি করা,দোকানের ট্রেড লাইসেন্স ঠিক করা,বাটখারায় বিএসটিআইয়ের স্টিকার লাগানো, ক্রয় ভাউচার সংরক্ষণ করা নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক শরিফা সুলতানা বলেন, ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। এসময় খান মিটস হাউজকে নোংরা পরিবেশে গরু জবাই, মাংসের দাম বেশি নেওয়া, বাটখার বিএসটিআইয়ের স্টিকার না থাকায় আঃ সালাম খাঁন কসাইয়ের তিনটি মাংসের প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা ও ফতেপুর মৎস্য আড়তে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category