• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত

বাগেরহাটে মেসার্স জারা এন্টারপ্রাইজকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ৪৪১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে একাধিক অনিয়মের অভিযোগে মেসার্স জারা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয় কর্তৃক বাগেরহাটের বাসাবাটি এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনাকালে মেসার্স জারা এন্টারপ্রাইজকে বিএসটিআইয়ের স্টিকার ও বিভিন্ন আমদানিকারকের সিল অবৈধভাবে ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার এই আদেশ দেন।

তিনি বলেন, নিয়মিত মনিটরিং অংশ হিসেবে বাগেরহাটের বাসাবাটি এলাকার মেসার্স জারা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের স্টিকার ও বিভিন্ন আমদানিকারকের সিল অবৈধভাবে ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category