• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে যদুনাথ স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ, এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রæয়ারি) সকালে যদুনাথ স্কুল এন্ড কলেজের হলরুমে এটি অনুষ্ঠিত হয়। যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার এস এম হিশামুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যদুনাথ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল, শিক্ষক সাহানা আক্তার, সঞ্জয় কুমার মিস্ত্রী, জেনারোল বাসার, রতœা রায়, যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র তুষার কান্তি দাস প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, ২০২২ সালের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার এস এম হিশামুল হক বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল থাকলে হবে না। অভিভাবকদেরও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার প্রতি যতœশীল হতে হবে। শিক্ষক ও অভিভাবকবৃন্দের সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক-নির্দেশনায় শিক্ষার মানোন্নয়নে আগামীতে ভুমিকা রাখবে।
অভিভাবক সমাবেশ শেষে যদুনাথ স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এসএসসির ১০ জন ও এইচএসসি এর ৭ জন জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category