• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

বাগেরহাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের চাঞ্চল্যকর ভ্যানচালক ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইমরান শেখকে (২২) গ্রেফতার করে র‌্যাব ৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। বৃহস্পতিবার ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে গ্রেফতারের পর আসামীকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ইমরান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের মুনসুর শেখের ছেলে।

র‌্যাব ৬ জানায়, বিগত ২০১৬ সালের ৬ মে ভ্যান ছিনতাই করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজলোর দাসখালি গ্রামের ভ্যানচালক ওবায়দুল সিকদারকে (৩০) হত্যা লাশ একটি বাগানে ফেলে রেখে ঘাতকরা পালিয়ে যায়। এঘটনার একদিন পর নিহতের বাবা জহর সিকদার বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘাতকদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পর সাক্ষ্যপ্রমান শেষে গত ২৩ নভেম্বর পলাতক আসামী ইমরান শেখসহ দুইজনকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন সাজা প্রদান করেন।

ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব ৬ এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে ইমরান শেখকে গ্রেফতার করে। গ্রেফকাকৃত আসামীকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category