• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটে ৩৭৭টি কচ্ছপ উদ্ধার, ৩ ব্যবসায়ীর কারাদন্ড

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটে ৩৭৭টি কচ্ছপসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব -৬। শুক্রবার বিকেলে ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকায় র‌্যাব-৬ ও ফকিরহাট উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এই ব্যবসায়ীদের আটক করে। তাদের কাছ থেকে ৩৭৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের ৬ মাসের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। উদ্ধার করা কচ্ছপ বন্যপ্রাণি সংরক্ষন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেন। এসময় র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি পহন চাকমা উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙ্গা এলাকার নুর মোহাম্মাদের ছেলে মোঃ মনিরুজ্জামান (৩৭), সোহরাব হোসেনের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩৮) এবং খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খড়িবুনিয়া গ্রামের মৃত বিনয় রায়ের ছেলে দিলীপ রায় (৩৫)।
নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬কে সাথে নিয়ে যৌথ অভিযান চালিয়ে ৩৭৭টি কচ্ছপসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বন্যপ্রাণী সংরক্ষন আইনে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া উদ্ধার করা কচ্ছপগুলোকে বন্যপ্রাণি সংরক্ষন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category