• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাটে ৬ দফা দাবিতে উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক সংলাপ

দিনকাল বিডি / ৫৯৯ Time View
প্রকাশঃ বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার জন্য ৬দফা দাবিতে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাগেরহাটে প্রেসক্লাবে জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় উপকূলের মানুষের ইশতেহার শীর্ষক উপকূল সংলাপ থেকে এই দাবি জানানো হয়। সংলাপে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট শাহ্ ই আলম বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন টগর, জেলা জাতীয় পার্টির সভাপতি মো: হাবিবুর রহমান, সাধারন সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবল, সিপিবির সভাপতি ফখরুল হাসান জুয়েল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রবিন্দ্র নাথ প্রমুখ।
জলবায়ু অধিপরামর্শ ফোরামের আহ্বায়ক এ্যাডভোকেট শরিফা খানমের সভাপতিত্বে এবং উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ও জলবায়ু অধিপরামর্শ ফোরামের সাধারন সম্পাদক শেখ আসাদের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জলবায়ু পরিবর্তন বর্তমান সমাজের জন্য হুমকি স্বরূপ। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবি জানিয়েছেন বাগেরহাট জলবায়ু অধিপরামর্শ ফোরাম। তারা তাদের বক্তব্যে বলেছেন জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানব শূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় বিশেষ রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category