• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাট নার্সিং ইনিস্টিউটের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট নার্সিং ইনিস্টিউটের অধ্যক্ষ মনোয়ারা বেগমের অপসারণসহ ১০ দফা দাবিতে ক্লাস বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জড় হয়ে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এর আগে সকাল থেকেই শিক্ষার্থীরা মুনিগঞ্জস্থ নার্সিং ইনস্টিটিউটের সামনে জড় হয়ে বিক্ষোভ করেন। বাগেরহাটের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেন।
শিক্ষার্থীরা জানান, ইনিস্টিউটের অধ্যক্ষ মনোয়ারা বেগম যোগদানের পর থেকে নানা অনিয়ম দূর্নীতি করে আসছে। শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা মেরে দেওয়া, হোস্টেল খাবারে অনিয়ম, প্রাক্টিক্যাল পরীক্ষায় কম দেওয়ার ভয় দেখানো, ভাউচার বানিজ্যের মাধ্যমে টাকা লুটসহ নানা অনিয়মত করে আসছেন তিনি। এতদিন আমরা ভয়ে মুখ খুলতে পারিনি। তার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।

মারিয়া আক্তার মিস্টি নামের এক শিক্ষার্থী বলেন, আমরা অধ্যক্ষ মনোয়ারা বেগমের পদত্যাগ চাই। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। শাকিল শেখ নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি যৌক্তিক। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অধ্যক্ষ ম্যামের কাছ থেকে মুক্তি চায়। তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মনোয়ারা বেগম বলেন, শিক্ষার্থীদের সাথে আমার শুসম্পর্ক রয়েছে। আমি কোন অন্যায় করিনি। কোন মহল হয়ত শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এই ধরণের কর্মসূচি করাচ্ছে।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে, ইনস্টিটিউট এর কোন শিক্ষক ইন্সট্রাক্টর ইনচার্জ পদে পদোন্নতি পাবে না, আগামী ১০ কর্ম দিবসের মধ্যে নতুন ইন্সট্রাক্টর ইনচার্জ নিয়োগ দিতে হবে। অকারণে উপবৃত্তির টাকা কাটা যাবে না।হোস্টেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভাইবার মার্ক ও ফরমেটিভ এর মার্ক নিয়ে কোন শিক্ষক শিক্ষার্থীদের ভয়ভিতি দেখাতে পারবে না। ডাইনিং এর সকল বিষয়ের জন্য ছাত্র-ছাত্রীদের দারা নির্বাচিত কমিটি সকল সিদ্ধান্ত নিবে এবং উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের দারা বাছাইকৃত শিক্ষক থাকবে। ডাইনিং এর টাকা দিয়ে প্রতিষ্ঠানের কোন অনুষ্ঠান সংরঞ্জাম কেনা যাবে না। ভাউচার বাণিজ্য বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সকল কাজের সচ্ছতা ও জবাদীহিতা করতে হবে। ছাত্র-ছাত্রীদের জন্য আসা সকল বাজেটের সচ্ছতা নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category