• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বাগেরহাট পুলিশ সুপার অফিসের প্রধান অফিস সহকারী হাফিজুর রহমানকে প্রায় ১ যুগ পর খাগড়াছড়িতে বদলি

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ শনিবার, ৩১ মে, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি।।

অবশেসে বাগেরহাটে পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী হাফিজুর রহমান কে প্রায় ১ যুগ পর খাগড়াছড়িতে বদলী করা হয়েছে। আ্যডিশনাল আইজি মোঃ মতিউর রহমান শেখ২৯ মে স্বাক্ষরিত এক বর্তায় আগামী ১ জুন হাফিজুর রহমানকে ছাড়পত্র নিয়ে খাগড়াছড়িতে সংযুক্ত হতে বলা হয়েছে।

হাফিজুর রহমান নন পুলিশ সদস্য হিসেবে ২০১৪ সালের ২ নভেম্বর বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে যুক্ত হন। এই দীর্ঘ সময়ে পুলিশ সুপার কার্যালয়ে চাকুরীতে থেকে নিজেকে পুলিশ অপিসের দন্ড মুন্ডর কর্তায় পরিনত করেন। তিনি নিজের স্ত্রীর নামের ঠিকাদারী প্রতিষ্ঠানসহ দীর্ঘ প্রায় এক যুগে বাগেরহাটের ৭ টি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে পুলিশের যাবতীয় সরবরাহের টেন্ডার দিয়ে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে বিশেষ সহায়তানেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ডিআইজি ও এসপির নামে নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাত, কর্মচারী বদলীর নামে কোটি কোটি টাকার অবৈধ আয়ের সংগে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। খুলনা, ঢাকাতে তার নামে ও বেনামে একাধিক ফ্লাট ও প্লট ক্রয়, বাড়ি নির্মান ও বিভিন্ন ব্যবসায়ের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আর তার এই কাজে বাঁধা হলে সেই পুলিশ অফিসারকে ব্লাক মেইলিং করে বিভিন্ন ধরনের অভিযোগ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দিয়ে সেই সকল পুলিশ অফিসারকে হয়রানী করতো। তার আর এই কাজে ব্যাঘাত সৃষ্টি হওয়ার জন্য ২০২১ সালে বাগেরহাট এসপি অফিসের তৎকালীন পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ দেন। পরে তার নিজের ও স্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে দুদক। সেই অভিযোগও এক প্রকারে বিশেষ সুবিধার মাধ্যেমে না কি পার পেয়ে গেলেও পরে হাইকোর্টে বিচারাধীন রয়েছে বলে জানাগেছে। বাগেরহাপ পুলিশ অফিসের নন-পুলিশ সদস্য প্রধান অফিস সহকারী হাফিজুর রহমানের বদলির খবর পেয়ে বাগেরহাটে পুলিশর মধ্যে এক প্রকার খুশির আমেজ শুরু হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান।

এবিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৈহিদুল আরিফ জানান, আ্যডিশনাল আইজি মোঃ মতিউর রহমান শেখ এর দপ্তর থেকে গত ২৯ মে এক পত্রে বলেছেন জাফিজুর রহমানকে ১ জুন এর মধ্যে ছাড় পত্র নিয়ে খাগড়া ছড়িতে সংযুক্ত হতে বলেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category